ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৬:৩৬ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
উত্তরায় বিমান বিধ্বস্ত

ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে এনসিপির পদযাত্রা স্থগিত

উত্তরায় বিমান বিধ্বস্ত। ছবি : সংগৃহীত
উত্তরায় বিমান বিধ্বস্ত। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২১ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিকেল ৫টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সোমবার (২১ জুলাই) ফেনী ও আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) বাকি দুই জেলায় এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা ছিল বলে জানা গেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের কালবেলাকে বলেন, ঢাকার বিমান দুর্ঘটনা ও পরশুরাম ফুলাগাজীতে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের জন্য শোক ও আহতদের জন্য সবার দোয়া কামনা করেছি। এ ছাড়া নিহতদের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। পরবর্তীতে তিন জেলায় নতুন করে পদযাত্রা কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X