মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৬:২৭ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সম্পত্তির জন্য বাবা-মাকে মারধর, ছেলে গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

বগুড়ার শিবগঞ্জে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর করেছে ছেলে। এ ঘটনায় খায়রুল ইসলাম নামের ওই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে উপজেলার কিচক ইউনিয়নের সিংগারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খায়রুল ইসলাম (৪৮) সিংগারপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জমি লিখে না দেওয়ায় অবাধ্য ছেলে খায়রুল ইসলাম ক্ষিপ্ত হয়ে সোমবার (২১ জুলাই) দুপুরে তার বাবা বৃদ্ধ আব্দুস ছাত্তার (৭৫) ও মা গোলেজা বেগমকে (৬৩) লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আব্দুস ছাত্তার বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার সকালে তার ছেলেকে গ্রেপ্তার করে।

বৃদ্ধ আব্দুস ছাত্তার বলেন, আমার ছেলে অবাধ্য। গত এক বছরে তিনটি গরু বিক্রি করে দেড় লাখ টাকা তার হাতে তুলে দেওয়া হয়। এর আগে ১৬ শতক জমিও তাকে দলিল করে দেওয়া হয়েছে। আমাদের গ্রামের বাড়িতে রেখে সে বর্তমানে পরিবার নিয়ে শহরে বাসা ভাড়া করে থাকে। কোনো কিছু বললে সে ক্ষিপ্ত হয়ে বাড়ির আসবাবপত্র ভেঙে নষ্ট করে ফেলে। বর্তমানে সে আমার কাছ থেকে জোরপূর্বক আরও জমি দলিল করে নিতে চায়। জমি দলিল করে দিতে অস্বীকৃতি জানালে সে আমাদের মারধর করে আহত করে।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, বৃদ্ধ বাবা-মাকে মারধরের ঘটনায় থানায় মামলা করেছেন বাবা-মা। তাদের ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X