সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট পরিবহন শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষ

সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষের পর সেনাবাহিনীর সতর্ক অবস্থান। ছবি : কালবেলা
সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষের পর সেনাবাহিনীর সতর্ক অবস্থান। ছবি : কালবেলা

সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নগরীর দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মো. মারফাত আলী।

শ্রমিকরা জানান, গত বছরের ২৩ নভেম্বর অনুষ্ঠিত সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল মুহিম নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের পরে তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের পরাজিত সভাপতি প্রার্থী সেলিম আহমদ ফলিক ও সাধারণ সম্পাদক প্রার্থী সামছুল হক মানিক নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে শ্রম আদালতে মামলা করেন। সে মামলা মঙ্গলবার শ্রম আদালত খারিজ করে দেন।

এ খবর পেয়েই বিকেল ৩টার দিকে সামছুল হক মানিক ও তার অনুসারীরা নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিমের উপর হামলা করেন। এ সময় দুপক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিকেল ৪টায় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। এতে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মো. মারফাত আলী কালবেলাকে বলেন, কদমতলী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X