তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘তারেক রহমানের নির্দেশনা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পালন করতে হবে’ 

সাতক্ষীরার তালায় বিএনপির কর্মী সম্মেলনে বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব। ছবি : কালবেলা
সাতক্ষীরার তালায় বিএনপির কর্মী সম্মেলনে বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব। ছবি : কালবেলা

বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তারেক রহমানের নির্দেশনা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পালন করতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবিব বলেন, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বের কারণে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমাদের একসময় ১০ জন লোক একজায়গায় হতে দেয়নি। আর আজ তারেক রহমানের দক্ষ নেতৃত্বের কারণে উন্মুক্ত মাঠে মিটিং করতে পারছি।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এখন থেকে প্রতিটি মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে। কোনো প্রকার বিভেদ সৃষ্টি করা যাবে না। সকল ধর্মের মানুষ মিলে মিশে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল ধর্মের বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে এ দেশকে এগিয়ে নিতে হবে।

মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবু হাসান হাদী।

আরও বক্তব্য দেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, ইউপি সদস্য ফারুক হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X