ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

পিকআপভ্যানে বাসের ধাক্কা, ২ ভাই নিহত

নিহত মোশাররফ হোসেন ও একরাম হোসেন। ছবি : সংগৃহীত
নিহত মোশাররফ হোসেন ও একরাম হোসেন। ছবি : সংগৃহীত

ফেনী সদর উপজেলায় পিকআপভ্যানে বাসের ধাক্কায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) ভোরে উপজেলার তেমুহনী বাজারে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—পাঁচগাছিয়া ইউনিয়নের উজালিয়া গ্রামের ক্বারি বড়ি আলম ড্রাইভারের ছেলে মোশাররফ হোসেন (৩২) ও একরাম হোসেন (২২)। তারা দুই ভাই বার্জার কোম্পানির গাড়ির চালক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে তেমুহনী বাজারে বার্জার কোম্পানির পিকআপভ্যান বের করার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী সবুজ বাংলা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া মরদেহগুলো উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X