লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে নিহত সেনা সদস্য রানার বাড়িতে চলছে শোকের মাতম

সুদানে নিহত সেনা সদস্য রানার বাড়িতে চলছে শোকের মাতম

সুদানের আবেই এলাকায় শান্তি রক্ষী মিশনে যাওয়ার এক মাস ৭ দিন পর সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য করপোরাল মাসুদ রানা এসএসসি (নাটোর) নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর আরও ৫ সদস্য নিহত ও ৮ সদস্য আহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে তাদের পরিচয় প্রকাশ পাওয়ার পর মাসুদ রানার পরিবারে শোকের মাতম চলছে।

নিহত মাসুদ রানার বাড়ি নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত সাহার মালিথা।

মাসুদ রানার বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, তার মা ঘরের বারান্দায় শুয়ে ছেলের জন্য কান্না করছেন। স্ত্রী আসমাউল হুসনা আঁখি জানান, সর্বশেষ তার সঙ্গে গতকাল কথা হয়। কিন্তু পরে আবার তাকে ফোন করার কথা থাকলেও তার মোবাইলে আর মাসুদ রানার কল আসেনি। পরে রাত ১০টার দিকে জানতে পারেন তার স্বামী শান্তিরক্ষী মিশনে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।

তিনি কান্না জড়িত কণ্ঠে জানান, আমরা মাসুদের হাত নেই এমন একটি রক্তাক্ত ছবি দেখেছি।

নিহত মাসুদ রানার চাচাতো ভাই ফিরোজ আল মামুন জানান, তারা ৩ ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। ৩ বছর হলো বাবা মারা গেছেন। সবার বড় মাসুদ রানা, ছোট দুই ভাই মনিরুল ইসলাম জনি ও রনি আহমেদ। মাসুদ রানার ৮ বছর বয়সের একটি কন্যা রয়েছে।

তিনি আরও জানান, ২০০৫ সালে মাসুদ রানা বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা সদস্য হিসেবে বগুড়া সেনানিবাসে যোগদান করেন। সর্বশেষ তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। মাসুদ রানা গত ৭ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী থেকে সুদানে শান্তিরক্ষী মিশনে যান। বিকেলে তার পরিবারের সঙ্গে নাটোর ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা দেখা করে তাদের পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

স্থানীয়দের দাবি, দ্রুততম সময়ের মধ্যে নিহত মাসুদ রানার লাশ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হোক।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X