কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে নৌকাডুবি দুজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ এক

নৌকাডুবিতে দুজনের মরদেহ উদ্ধারের পর দেখতে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
নৌকাডুবিতে দুজনের মরদেহ উদ্ধারের পর দেখতে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে মকশবিলে নৌকা উল্টে তিনজন নিখোঁজের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৬ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- সাভারের শিমুলিয়া ইউনিয়নের বাসিন্দা হালিম মিয়ার ছেলে রফিকুল (১৮) ও কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মো. শিমুল হোসেন। এখনো নিখোঁজ রয়েছেন সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সুরিচালা থেকে মকশবিলে পিকনিকের নৌকা নিয়ে ঘুরতে যান ৫ বন্ধু। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে তাদের বহনকারী নৌকা তীব্র বাতাসে উল্টে গেলে পানিতে পড়ে যান তারা। এ সময় দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও রফিকুল ইসলাম, মেহেদী হাসান ও শিমুল পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাত গভীর হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা সাময়িক বন্ধ রাখা হয়। শনিবার ফের উদ্ধার তৎপরতা শুরু হলে দুপুরে নিখোঁজ শিমুল ও রফিকুল ইসলামের মরদেহের সন্ধান পান ডুবুরিরা। এ সময় নিহতের স্বজন ও স্থানীয়রা বিলের তীরে ভিড় করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী কালবেলাকে জানান, শুক্রবার বিকেলে মকশবিলে নৌকা উল্টে তিনজন নিখোঁজ স্কুলছাত্রের মধ্যে শিমুল ও রফিকুল ইসলাম নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর একজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X