বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

মামলা থেকে আ.লীগ নেতাদের বাঁচাতে থানায় ভুয়া চিঠি!

সংবাদ সম্মেলনে সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিএনপি নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিএনপি নেতারা। ছবি : কালবেলা

মামলা থেকে আওয়ামী লীগের নেতাদের অব্যাহতি দিতে থানায় একটি ভুয়া চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে। সেই চিঠিতে বিএনপির পদধারী নেতাদের জাল স্বাক্ষর ও সিল ব্যবহার করা হয়। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিএনপির নেতারা।

শনিবার (২৬ জুলাই) বিকেলে সিলেটের রশিদপুরে একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য ওসমানী নগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেন, গত ২৪ জুলাই জাতীয় একটি গণমাধ্যমে আওয়ামী লীগের কিছু নেতাকে দক্ষিণ সুরমা থানার একটি মামলা থেকে অব্যাহতি দিতে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকের স্বাক্ষর করা একটি চিঠিকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদকে ঘিরে তোলপাড় হয়। সঙ্গে সঙ্গে দুই উপজেলার বিএনপি নেতারা এর প্রতিবাদ জানান। এ ঘটনায় পর দিন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

তিনি আরও বলেন, বিএনপির একটি প্যাডে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহর স্বাক্ষর নিখুঁতভাবে জাল করে ও সিল দিয়ে একটি চিঠি দক্ষিণ সুরমা থানায় দেওয়া হয়েছে।

বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপি সভাপতি আব্দুল হাই, ওসমানীনগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহসহ এ সময় দুই উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X