নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রিয়াদের ‘ভাগ্য বদল’ নিয়ে এলাকায় গুঞ্জন

আবদুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের গ্রামে নতুন বাড়ির কাজ চলছে। ছবি : সংগৃহীত
আবদুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের গ্রামে নতুন বাড়ির কাজ চলছে। ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার আবদুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ এখন আলোচনার শীর্ষে। গ্রামের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে চলছে গুঞ্জন।

জানা গেছে, রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবীপুর গ্রামের বাসিন্দা। তার বাবা আবু রায়হান দিনমজুর। এক সময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মা নাজমুন নাহার অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ নবীপুর হাই স্কুল থেকে এসএসসি পাস করে কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকেই তিনি কোটাবিরোধী আন্দোলন এবং পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর সমন্বয়ক হিসেবে বিভিন্ন স্থানে সক্রিয়ভাবে অংশ নেন। এরপর থেকেই তার দ্রুত উত্থান নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়।

নবীপুর গ্রামে গিয়ে দেখা যায়, রিয়াদের একতলা পাকা ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। আয়তন আনুমানিক ৯০০ থেকে ১ হাজার বর্গফুট। স্থানীয় এক প্রকৌশলীর মতে, এমন ভবনের নির্মাণে ব্যয় ২০ থেকে ২৫ লাখ টাকার মতো হতে পারে।

রিয়াদের বাবা আবু রায়হান বলেন, আমি রিকশা চালিয়ে ছেলেকে বড় করেছি। আমরা না খেয়ে ওকে শহরে পাঠাইছি। টিভিতে দেখি আমার ছেলেকে পুলিশে ধরেছে। তার বোন জামাইরা মিলে এবার আমরা ৫৬ হাজার টাকায় একটা গরু কোরবানি দিয়েছি। বাড়ি নির্মাণে রিয়াদ আমাদের সহযোগিতা করেছে।

রিয়াদের মা রেজিয়া বেগম দাবি করেন, সরকার থেকে পাওয়া কিছু ঢেউটিন বিক্রি করে এবং ‘আল-সুন্নাহ ফাউন্ডেশন’ থেকে পাওয়া ৫০ হাজার টাকা ও বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এই ভবনের কাজ শুরু করেছেন। তবে স্থানীয়রা তার এই দাবিকে অবিশ্বাস করছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বলেন, মূলত জুলাই আন্দোলনে ভাগ্য খুলে যায় রিয়াদের। সমন্বয়ক পরিচয় যেন রিয়াদের আলাদীনের চেরাগ। সে এই চেরাগ দিয়ে এখন আলিশানভাবে চলাফেরা করে। দামি বাইক কিনেছে, পাকা বাড়ি করছে।

রিয়াদের সহপাঠী কোম্পানীগঞ্জের বাসিন্দা মো. শাহাদাত হোসেন বলেন, রিয়াদ কৌশলে চলাফেরা করত। কাদের মির্জার সঙ্গে ছবি তুলে সে তখন বড় নেতা হিসেবে নিজেকে পরিচয় দিত।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটেছিল গণতান্ত্রিক ছাত্র সংসদের। রিয়াদ এই ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনার পর তাকে পদ থেকে বহিষ্কারের তথ্য প্রচার করা হয়।

এই সংগঠন হওয়ার আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। গত ফেব্রুয়ারিতে ঘোষিত সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল রিয়াদকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১০

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১১

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১২

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৩

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৪

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৫

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৬

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৭

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৮

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৯

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

২০
X