ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

বিএনপি নেতা মো. মীর হোসেন মিরু। ছবি : কালবেলা
বিএনপি নেতা মো. মীর হোসেন মিরু। ছবি : কালবেলা

ফেনীর ফুলগাজী উপজেলার বিজয়পুরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মুন্সিরহাট ইউনিয়ন বদরপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন মিরু। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে চলে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া কালবেলাকে জানান, ফ্যাসিস্টরা এখনো তৎপর রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এখনো জানা যায়নি কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে কারা এ হামলার সঙ্গে জড়িত ছিল তা জানা যায়নি। তবে পুলিশ এ নিয়ে কাজ করছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ: টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১০

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১২

কমলো জেট ফুয়েলের দাম

১৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৪

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১৫

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১৬

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১৭

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৮

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৯

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

২০
X