চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

শিশুকে ধর্ষণচেষ্টা, অটোরিকশাচালকের কারাদণ্ড

অভিযুক্ত সাইদ মিয়াকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
অভিযুক্ত সাইদ মিয়াকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলে চতুর্থ শ্রেণির শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইদ মিয়া নামের এক অটোরিকশাচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ জুলাই) চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত সাইদ মিয়া (৩৮) মৌলভীবাজার জেলাধীন মৌলভীবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত তজবির মিয়ার ছেলে। তিনি তার শ্বশুরবাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন ভাটরা ইউনিয়নের ডলটা বড় বাড়িতে বসবাস করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বদলকোট ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাশিক্ষার্থীকে মঙ্গলবার (২৯ জুলাই) সকালে অটোরিকশায় মাদ্রাসা পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টা করে অভিযুক্ত সাইদ মিয়া। পরে পালিয়ে যায় অভিযুক্ত চালক।

বুধবার দুপুরে আবারও সেই অটোরিকশাচালক ওই শিক্ষার্থীর পথরোধ করে। তখন শিক্ষার্থী চিৎকার করলে আশপাশের লোকজন এসে রিকশাচালককে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। বিষয়টি জানার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান উপস্থিত হয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইদ মিয়কে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

চাটখিলের ইউএনও মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শিশুটির কাছ থেকে বিস্তারিত শুনে অভিযুক্ত সাইদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধের বিষয়টি স্বীকার করে। অভিযুক্ত রিকশাচালকের প্রতিবন্ধী সন্তান থাকায় মানবিক দিক বিবেচনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১০

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১১

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১২

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৩

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৪

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৫

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৬

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৭

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৮

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৯

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

২০
X