কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ

কলাপাড়া থানা, পটুয়াখালী। ছবি : কালবেলা
কলাপাড়া থানা, পটুয়াখালী। ছবি : কালবেলা

মাত্র ছয় মাস আগে মাদারীপুরের দোলাকে ভালোবেসে বিয়ে করেছিলেন ২২ বছর বয়সী যুবক নূরউদ্দিন। তবে সেই ভালোবাসাই আজ কেড়ে নিয়েছে তার প্রাণ। প্রিয়তমা স্ত্রীর মানসিক অত্যাচার ও শ্বশুরবাড়ির লোকজনের শারীরিক নির্যাতন মেনে নিতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। আর উঠতি বয়সী ছেলেকে হারিয়ে এখন পাগলপ্রায় বাবা।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস নেন নূরউদ্দিন। সকালে পৌর শহরের ৯নং ওয়ার্ড বাদুতলী এলাকার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নূরউদ্দিন ওই ওয়ার্ডের ফারুক মিয়ার বড় ছেলে।

সন্তানশোকে কাতর ফারুক জানান, ফোনে প্রেমের সম্পর্ক থেকে ছয় মাস আগে বিয়ে করেন দোলা আর নূর। বিয়ের পর একটি সিম কোম্পানিতে চাকরি করতেন তার ছেলে। কিছুদিন আগে একটি দুর্ঘটনার কবলে পড়ে বেকার হয়ে যান ওই যুবক।

পরে তার পুত্রবধূ ঢাকায় তার ফুপুর বাসায় চাকরি খুঁজতে যান ১২ দিন আগে। কিন্তু সেখানে গিয়ে নূরউদ্দিনের চাকরি না খুঁজে বিতর্কের সৃষ্টি করে দোলা। গত তিন দিন আগে ছেলের বউয়ের সঙ্গে দেখা করতে ঢাকায় যান তার ছেলে নূর।

তার অভিযোগ, বউ আনতে গেলে আর না ফেরার কথা জানিয়ে দেয় দোলা। পরে সেখানে শ্বশুরবাড়ির লোকজন নূরকে মারধর করে। এমনকি পুলিশ দিয়েও হয়রানি করে কলাপাড়ায় পাঠিয়ে দেয়। এর পর থেকে বাড়ি ফিরে কারও সঙ্গে তেমন কথা বলেনি। রাতে একা ঘরে সবার অগোচরে গলায় রশি দেয় নূরউদ্দিন। তবে ছেলেকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত একটি ইউডি মামলা হয়েছে। পরবর্তী সময়ে মৃতের পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X