মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

অটোরিকশাচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

নিহত পুলিশ সদস্য আবিদ হাসান। ছবি : সংগৃহীত
নিহত পুলিশ সদস্য আবিদ হাসান। ছবি : সংগৃহীত

জামালপুরে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আবিদ হাসান নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে জামালপুর সদর উপজেলার নুরুন্দীর আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পুলিশ সদস্য আবিদ হাসান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার মৃত নওশের আলীর ছেলে। তিনি জামালপুর সদর উপজেলার নুরুন্দী পুলিশ তদন্তকেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, বিকেলে জামালপুর সদর উপজেলার নুরুন্দী তদন্তকেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেলে জামালপুর শহরের উদ্দেশে বের হন পুলিশ সদস্য আবিদ হাসান। এ সময় তিনি নুরুন্দীর আড়ালিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় রাস্তার ওপর পড়ে গেলে অটোরিকশাটি তার শরীরের ওপর উঠে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরুন্দী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান নামে একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X