কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

একযুগ ধরে রাস্তা সংস্কার, চরম দুর্ভোগে কোনাবাড়ী-জরুনবাসী

গাজীপুরের কোনাবাড়ী থেকে জরুন সড়কটির মাত্র দুই কিলোমিটার রাস্তার সংস্কার কাজের চিত্র। ছবি : কালবেলা
গাজীপুরের কোনাবাড়ী থেকে জরুন সড়কটির মাত্র দুই কিলোমিটার রাস্তার সংস্কার কাজের চিত্র। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের অধীন কোনাবাড়ী থেকে জরুন সড়কটির মাত্র দুই কিলোমিটার রাস্তার সংস্কার কাজ বছরের পর বছর ধরে স্থবির হয়ে রয়েছে। সম্প্রতি শুরু হওয়া সংস্কারকাজের গতি এতটাই ধীর যে, স্থানীয়দের দুর্ভোগ আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে।

এ রাস্তার বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের শিল্প কারখানাগুলোর কয়েক লাখ শ্রমিক, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সাধারণ পথচারী ও যানবাহন চালকরা। রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত; সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, আর এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘ একযুগ ধরে জরুন থেকে কোনাবাড়ী পর্যন্ত রাস্তাটি সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। গাজীপুর সিটি করপোরেশন গত এক বছর আগে এ রাস্তাটির সংস্কারকাজ শুরু করলেও এর অগ্রগতি প্রায় নেই বললেই চলে।

পথচারী ও যানবাহন চালকদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতার কারণে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। রাস্তায় খোঁড়াখুঁড়ি করে তা ফেলে রাখা হচ্ছে দিনের পর দিন, অথচ বিকল্প চলাচলের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এতে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা।

তবে ভুক্তভোগীরা ধীরগতির মূল কারণ হিসেবে ঠিকাদার প্রতিষ্ঠান বৃষ্টিকে দায়ী করছেন। কিন্তু তারা বলছে, অতিবৃষ্টির কারণে কাজ নিয়মিত চালানো সম্ভব হচ্ছে না।

কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রকৃতপক্ষে কাজের প্রতি আগ্রহ এবং দায়বদ্ধতার অভাবই ধীরগতির মূল কারণ।

স্থানীয়রা বলছেন, একযুগ ধরে তাদের চলাচলের প্রধান এই সড়কটি নাজুক অবস্থায় রয়েছে। তারা চান দ্রুত সংস্কারকাজ শেষ হোক, যাতে বছরের পর বছর ধরে চলা দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরাফ উদ্দিন আহমেদ চৌধুরী কালবেলাকে জানান, রাস্তাটির সংস্কার কাজ নিয়ে আমরা অবগত আছি। আমাদের অর্থসংকট নেই। কাজের ধীরগতি ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দ্রুত কাজ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X