সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আ.লীগ নেতার সাইবার আইনে মামলা

বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া। ছবি : কালবেলা
বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া। ছবি : কালবেলা

সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নুনু মিয়ার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শ্রমিক নেতা মো. ময়না মিয়া এ মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সিলেটের সাইবার ট্রাইব্যুনালে নুনু মিয়াকে একমাত্র আসামি করে এ মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৭১/২৩। মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন বিচারক মনির কামাল। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিছবাহুর রহমান আলম।

মামলায় বাদী উল্লেখ করেন, পৌর মেয়র মুহিবুর রহমানকে নিয়ে সম্প্রতি উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া নিজস্ব ইউটিউব ও ফেসবুকে জঘন্য মিথ্যা, কুরুচিপূর্ণ, আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রদান করে আসছেন। এ ছাড়া পৌর মেয়রকে ভয়ভীতি প্রদর্শনও করেছেন। এমন বক্তব্যে পৌর এলাকার সাধারণ মানুষ ও তার সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, বিশ্বনাথে আমার মাধ্যমে অভূতপূর্ণ উন্নয়ন দেখে একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

মামলার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে সাথে নিয়ে আইনি লড়াইয়ে এ মামলার জবাব দেওয়া হবে।

গত ২২ আগস্ট সরকারি বরাদ্দের নামে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলা চেয়ারম্যান মো. নুনু মিয়া ও তার পিএস দবিরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন জামাল আহমদ নামে এক ভুক্তভোগী। এরপর ৩০ আগস্ট পৌর মেয়র মুহিবুর রহমানের ওপর সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো. নুরুল হক।

বিশ্বনাথের দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা ও দুজনের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ ছাড়া তাদের দ্বন্দ্ব এখন সংঘাতের দিকে এগুচ্ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১০

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১১

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১২

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৩

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৪

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৫

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১৬

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১৭

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৮

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৯

একসঙ্গে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

২০
X