পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বজ্রপাতে বৃদ্ধা ও কিশোর নিহত

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় একই বজ্রপাতে আনোয়ারা বেগম (৫০) নামের এক বৃদ্ধা ও তামিম মোল্লা (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া নওলামারি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন— কাচারিপাড়া গ্রামের মৃত নিজাম প্রামাণিকের ছেলে আজিম প্রামাণিক (১৬)। সে এ বছরই এসএসসি পরীক্ষা দিয়েছে। হাফিজুল প্রামাণিকের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌরভ হোসেন (১৪) ও নাজিম মোল্লার ছেলে হোসাইন মোল্লা (১৪)। আহতরা বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আনোয়ারা বেগম কাচারিপাড়া গ্রামের মৃত নিজাম প্রামাণিকের স্ত্রী ও তামিম মোল্লা (১৫) একই এলাকার মৃত আরিফ মোল্লার ছেলে। নিহত আরিফ নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের মা ফিরোজা খাতুন জানান, আমার ভাবি আনোয়ারা বেগম সকালে পাট জাগ দেওয়ার জন্য আমার ছেলে সৌরভ, তার ছেলে আজিম, প্রতিবেশী তামিম ও হোসাইনকে নিয়ে নওলামারী এলাকায় পাট জাগ দিতে গিয়েছিলেন। সেখানে বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুতুব আহমেদ বলেন, বজ্রপাতের আঘাতে পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন বৃদ্ধা ও একজন কিশোরকে মৃত অবস্থায় অবস্থায় পাওয়া যায়। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X