আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ
উত্তরায় বিমান দুর্ঘটনা

রাইসা মনির কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাইসা মনির কবরে শ্রদ্ধা নিবেদন করে বিমানবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা
রাইসা মনির কবরে শ্রদ্ধা নিবেদন করে বিমানবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফরিদপুরের আলফাডাঙ্গার শিক্ষার্থী রাইসা মনির (৯) কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তারা সমবেদনা জানান এবং গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার (০২ আগস্ট) দুপুর ২টার দিকে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি রওনা হয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে পৌঁছে।

সেখানে তারা রাইসার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং পরে শামছুল উলুম কওমি মাদ্রাসার পাশে অবস্থিত কবরস্থানে রাইসার কবর জিয়ারত করেন।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলাম রাইসার কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে বাজড়া গ্রামে আসেন। এ সময় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।’ রাইসা মনি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত ২১ জুলাই দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে সে নিখোঁজ হয়। পরদিন ২২ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একটি অজ্ঞাত দগ্ধ মরদেহ উদ্ধার করা হলে তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে রাইসার বলে শনাক্ত করে সিআইডির ফরেনসিক বিভাগ। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় ২৪ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে। এরপর ২৫ জুলাই সকাল ৯টায় বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে শামছুল উলুম কওমি মাদ্রাসার পাশের কবরস্থানে দাফন করা হয় ৯ বছর বয়সী রাইসা মনিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X