বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

সবাই মিলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই : ডিআইজি মনজুর

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম। ছবি : কালবেলা
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম। ছবি : কালবেলা

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম বলেছেন, আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই। দেশকে এগিয়ে নিতে মাদ্রাসাশিক্ষার্থীরাও অনন্য ভূমিকা পালন করছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে দারুল আবরার মডেল কামিলা মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি) পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মো. মনজুর মোরশেদ আলম বলেন, ইসলামের সঠিক শিক্ষায় আগে শিক্ষিত হতে হবে। কোনোকিছু সঠিক না জেনে মন্তব্য করা যাবে না। ইসলামের চেতনাকে লালন করতে হবে। ধর্মীয় শিক্ষায় সঠিকভাবে শিক্ষাগ্রহণের মধ্য দিয়ে দেশকে আলোকিত করছে মাদ্রাসাশিক্ষার্থীরা। তারা কখনোই পিছিয়ে নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরাও তাদের প্রতিভা বিকশিতের মাধ্যমে দেশকে বহির্বিশ্বের মাঝেও সমাদৃত করছে।

তিনি আরও বলেন, মাদ্রাসাশিক্ষার্থীরাও জানেন কোনটি রাজনীতি ও দেশের জন্য মঙ্গলজনক। যার উদাহরণ ৩৬ জুলাই আন্দোলন ও ৫ আগস্ট। লাখ লাখ শিক্ষার্থীদের রাজপথে উচ্ছ্বাস দেখেছি। দেশকে এগিয়ে নিতে মাদ্রাসাশিক্ষার্থীরাও অনন্য ভূমিকা পালন করছে।

মো. মনজুর বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সকলের মধ্যে প্রকৃত দেশপ্রেম থাকতে হবে। সামান্য কিছুসংখ্যক পুলিশ অন্যায় ও অপকর্মে জড়িত ছিল। তাদের বিচার শিগগির সরাসরি দেখানো হবে। আমরা সকলে মিলে চাই, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে। আগামীর বাংলাদেশ হবে শান্তির দেশ। এ জন্য বাংলাদেশ পুলিশ নিরলস কাজ করছে।

এ সময় তিনি দেশজুড়ে গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মাদ্রাসাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দারুল আবরার মডেল কামিল মাদ্রাসার সভাপতি কেএম শাহআলম আনসারির সভাপতিত্বে ও অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিবের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব, অতিরিক্ত ডিআইজি (আরআরএফ) মোহাম্মদ আব্দুস সালাম রিমন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মির্জা মো. নুরুর রহমান বেগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X