নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নাটোর চিনিকলের প্রহরীদের বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নাটোর সুগার মিলস লি.। ছবি : কালবেলা
নাটোর সুগার মিলস লি.। ছবি : কালবেলা

নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটেছে। এতে চিনিকলের কারখানা থেকে প্রায় কোটি টাকার যন্ত্রাংশ ও সরঞ্জাম লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে।

রোববার (৩ আগস্ট) ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানান কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে ডাকাত দল বিভিন্ন কর্মকর্তার কক্ষে প্রবেশ করে। পরে ড্রয়ার আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করে ফেলে রেখে যায়। কর্মকর্তার কক্ষে বেশ কয়েকটি কম্পিউটার থাকলেও সেগুলো নেয়নি ডাকাত দল।

চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টিপাতের মধ্যে ৪০ থেকে ৫০ জনের এক দল ডাকাত ট্রাক নিয়ে নাটোর চিনিকলে প্রবেশ করে। এসময় দায়ীত্বে নিয়োজিত ১২ জন নিরাপত্তা প্রহরীকে চিনিকলের কারখানার বয়লার সেকশনের একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার বিভিন্ন দামি যন্ত্রাংশ লুট করে জিম্মিদের হাত-পা বেঁধে পালিয়ে যায়।

ভোর সাড়ে ৪টার সময় নিরাপত্তা প্রহরীদের আরেকটি দল কারখানায় এসে জিম্মি প্রহরীদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এসময় তারা মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে নিরাপত্তা প্রহরীদের মিলের ভেতর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেন, গত রাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা পাহারায় ছিলেন। মধরাতে নিরাপত্তা রক্ষীদের বেঁধে রেখে ডাকাতদল মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এতে প্রাথমিকভাবে তদন্ত করে জানা যায়, ডাকাতদল প্রায় ১ কোটি টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

ঘটনাস্থলে পৌঁছে নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, আমরা মিলের ভিতরে ঢুকে পরিদর্শন করেছি। সুগার মিলস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তের পরে এই ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X