পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ মেরামতে দুর্নীতি, মাঠে দুদক

ফেনীর পরশুরামের মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি : কালবেলা
ফেনীর পরশুরামের মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি : কালবেলা

ফেনীর পরশুরামের মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (০৬ আগস্ট) দুপুরে দুদুকের তিন সদস্যের তদন্ত টিম এ অভিযান পরিচালনা করেন।

মূলত গত বছরের আগস্টের বন্যায় মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ মেরামত করা একই স্থানে চলতি বছরের ৮ জুলাইয়ে পুনরায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ ও মেরামত কাজ সরেজমিন পরিদর্শন করেছে দুদুক।

এর আগে ফেনী পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল ১০টায় এ অভিযান চালায় দুদক। এ সময় তারা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেনের কাছ থেকে ২০২৪ ও ২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতসহ অর্থ বরাদ্দ কাগজপত্র সংগ্রহ করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান এ তথ্য জানান।

সাম্প্রতিক সময়ের বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদীর বাঁধের কাজে ঠিকাদার নিয়োগ ও বাঁধ মেরামত কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ পান দুদকের তদন্ত কমিশন। এ ঘটনায় অভিযান পরিচালনা করেন দুদকের এক সহকারী পরিচালকের নেতৃত্বে তিনজনের একটি টিম।

সকাল ১০টায় তারা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে আসেন। বিভিন্ন কাগজপত্র ও নথি দেখেন। এরপর সরেজমিন পরিদর্শনের জন্য ফুলগাজী ও পরশুরামের বাঁধের ভাঙা স্থান ও বাঁধের মেরামত কাজ পরিদর্শন করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান জানায়, সরেজমিন পরিদর্শন ও বিস্তারিত তদন্তের পর ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে রিপোর্ট পেশ করবে দুদক।

উল্লেখ্য, চলতি বছরে ৮ জুলাই ভয়াবহ বন্যায় মুহুরী, কহুয়া ও সিনোনিয়া নদীর ৩২ স্থানে বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগে গত বছরের আগস্টের ভয়াবহ বন্যায় উপজেলার ৩টি নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায় এতে রাস্তাঘাট, ফসলি জমি ও পুলকালভার্টসহ ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যায়।

প্রতিবছর পানি উন্নয়ন বোর্ড তাদের পছন্দের ঠিকাদার নিয়োগ করে বাঁধ মেরামত করলেও পরের বছর আবারও একই স্থানে বাঁধ ভেঙে যায়। এতে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে সেনাবাহিনীর মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন কার্যালয় অভিমুখে পথযাত্রা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ মেরামতের দাবি জানিয়ে আসছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X