বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ এএম
অনলাইন সংস্করণ

দুদক কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে পাঁচ, জারি হলো অধ্যাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কমিশন পরিচালিত হবে পাঁচজন কমিশনারের মাধ্যমে, যেখানে এতদিন সদস্য সংখ্যা ছিল তিন। দুদক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করেছে সরকার।

সরকারি সূত্র জানায়, মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। এর ফলে দুদক গঠনের ধরন, কমিশনার নিয়োগ প্রক্রিয়া এবং কার্যপরিধিতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধন কার্যকর হলো।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান কমিশনকে ঢেলে সাজানোর লক্ষ্যে ৪৭ দফা সুপারিশসংবলিত একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। সেই প্রতিবেদনের আলোকে নতুন এই অধ্যাদেশ জারি করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে একজন নারী এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ একজন সদস্যসহ সর্বোচ্চ পাঁচজন কমিশনার নিয়ে দুদক কমিশন গঠিত হবে। এই পাঁচজনের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন। একই সঙ্গে পরিচালক, মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদোন্নতির ক্ষেত্রেও কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে।

নতুন অধ্যাদেশে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ৫ নম্বর ধারা সংশোধন করে কমিশনার নিয়োগসংক্রান্ত বিধান হালনাগাদ করা হয়েছে। পাশাপাশি কমিশনার বাছাইয়ের ক্ষেত্রে আগে যে ‘সার্চ কমিটি’ ছিল, তা পরিবর্তন করে ‘যাচাই-বাছাই কমিটি’ করা হয়েছে।

এই যাচাই-বাছাই কমিটির সভাপতি থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারক। কমিটির অন্যান্য সদস্য হিসেবে থাকবেন—প্রধান বিচারপতির মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় সংসদের স্পিকারের মনোনীত দুজন সংসদ সদস্য (একজন সরকার দলীয় ও একজন বিরোধী দলীয়)। তবে জাতীয় সংসদ ভেঙে গেলে সংসদ সদস্য ছাড়াই এই কমিটি গঠন করা যাবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দুদকের কার্যাবলিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো এনফোর্সমেন্ট ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনার বিষয়টি সরাসরি আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ অনুসন্ধান ও তদন্তে দুদকের ক্ষমতা বাড়ানো হয়েছে।

সংশোধিত আইনের তপশিলে এখন শুধু ঘুষ ও দুর্নীতি নয়, বরং দলিল জালিয়াতি, প্রতারণা, মুদ্রা পাচার, চোরাচালান, শুল্ক ও করসংক্রান্ত অপরাধ, এমনকি পুঁজিবাজারে মূল্য সংবেদনশীল তথ্য অপব্যবহার করে সুবিধা নেওয়ার মতো অপরাধও যুক্ত করা হয়েছে।

নতুন এই অধ্যাদেশের মাধ্যমে দুদকের সাংগঠনিক শক্তি ও আইনি ক্ষমতা আরও বিস্তৃত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১০

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১১

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১২

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৩

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৪

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৫

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৬

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৭

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৮

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৯

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

২০
X