মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সিডিএতে নকশা অনুমোদনে ৫০ লাখ টাকা ঘুষের অভিযোগ, দুদকের অভিযান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) ভবনে দুদকের অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) ভবনে দুদকের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) ভবনের নকশা অনুমোদন ও ভূমি ছাড়পত্র পেতে প্রায় ৫০ লাখ টাকা ঘুষ লেনদেন এবং দীর্ঘসূত্রতার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৪ ডিসেম্বর) সিডিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানায়, নকশা অনুমোদন পাওয়ার পরও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নানা অজুহাতে নথিপত্র আটকে রেখে আবেদনকারীকে হয়রানি করেছেন, এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযোগকারী হাসান মুরাদ ২০২৩ সালে ভূমি ছাড়পত্র ও ভবনের নকশা অনুমোদনের জন্য আবেদন করেন। তিনি ২০২৩ সালের মে মাসে ভূমি ছাড়পত্র এবং ২০২৪ সালের মে মাসে চূড়ান্ত নকশা অনুমোদন পেলেও অনুমোদনপত্র হস্তান্তর করা হয়নি।

অভিযোগে ডিলিং অ্যাসিস্ট্যান্ট আলমগীর তালুকদার, সেকশন অফিসারসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির কথা বলা হয়েছে। এ ছাড়া অথরাইজড অফিসার মোহাম্মদ হাসান ও সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াস আক্তারের নামও উঠে এসেছে।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, নকশা অনুমোদনের পরও তা আবেদনকারীকে না দেওয়ার ক্ষেত্রে গাফিলতি ও সময়ক্ষেপণের প্রমাণ পাওয়া গেছে। ঘুষের অভিযোগগুলো বিস্তারিতভাবে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ‘দুদকের অভিযান রুটিন কার্যক্রমের অংশ। সিডিএ এতে সব ধরনের সহযোগিতা করছে। অভিযোগকারী নকশা পাওয়ার আগেই ভবন নির্মাণকাজ শুরু করেছিলেন, যার ফলে ইমারত নির্মাণ কমিটি নকশাটি হস্তান্তর না করে আটকে রেখেছিল। তবে নকশা দিতে কেন দেরি হলো এবং এর পেছনে কোনো অর্থ লেনদেন আছে কি না, তা দুদক তদন্ত করছে।’

চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা সিডিএতে স্বচ্ছতা ফেরাতে বেশ কিছু পরিবর্তন শুরু করেছি। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তবে সিডিএ কোনো ছাড় দেবে না। আমরা চাই প্রতিষ্ঠানটি দুর্নীতিমুক্ত হোক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X