কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ উন্নত না হওয়ার পেছনে মেধাবীরা দায়ী : শিবির সেক্রেটারি

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বাংলাদেশের সমসাময়িক সময়ে যে দেশ স্বাধীনতা অর্জন করেছে তাদের উন্নয়ন হলেও বাংলাদেশ এখনো সে জায়গায় যেতে ব্যর্থ হয়েছে। এর দায় এ দেশের মেধাবীরা কখনো এড়াতে পারেন না। মেধাবীরা মেধার কথা বলে, দুর্নীতির কথা বলে, আবার সুযোগ পেলে তারাই দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবির আয়োজিত শিল্পকলা অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ‘এ প্লাস’ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবির সেক্রেটারি নুরুল ইসলাম বলেন, এখন দেখেন সমন্বয়ক হয়ে আবার চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতিসহ নানা অপরাধে জড়িত হয়ে ধরা পড়ছে। এটা কি আমাদের প্রত্যাশিত সমাজ? দেশে আজ জনসংখ্যা বাড়ছে; কিন্তু প্রকৃত মানুষ কমে যাচ্ছে। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ, সহানুভূতি ও নৈতিকতা হারিয়ে যাচ্ছে। পাথর মেরে হত্যা, সম্পদের লোভে ভাইকে হত্যা, মাদকের কারণে পিতাকে জবাই করে হত্যা—এসব কীসের পরিচয়? আমরা কেমন সমাজ গড়ে তুলছি? যেখানে ইসলামী শিক্ষা রয়েছে, সেসব সমাজে ধর্ষণ, আত্মহত্যা, পারিবারিক বিচ্ছিন্নতা খুবই কম।

শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রশিবির সেক্রেটারি বলেন, যেসব সমাজে কেবল পশ্চিমা দর্শন ও ভোগবাদী জীবন দর্শন প্রচলিত, সেখানে আত্মহত্যার হার বেশি, সামাজিক বন্ধন দুর্বল। কারণ, তারা সামাজিকীকরণের মূলনীতিই ভুলে গেছে। পশ্চিমা সংস্কৃতি মানুষকে কখনোই প্রকৃত শান্তি দিতে পারে না। যদি দিত, তাহলে তারা নিজেদের সুখের জন্য অন্য জাতিকে ধ্বংস করত না।

তিনি বলেন, আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সোনার বাংলাদেশের স্থপতি। তাদের শুধু পুথিগত বিদ্যা নয়, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধের শিক্ষা নিতে হবে। নিজেদের আলোকিত করার মাধ্যমে তারা দেশকেও আলোকিত করবে—এমনটাই আমাদের প্রত্যাশা।

এ সময় ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির এইচআরজি সম্পাদক শরীফ মাহমুদ, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সাবেক নায়েবে আমির মুসাদ্দেক ভূঁইয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে তিন শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X