নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর ছবি টানানো সেই শিক্ষিকা দুর্ব্যবহারের জন্য বরখাস্ত

প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন। ছবি : সংগৃহীত
প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেয়ালে টাঙিয়ে রেখে আলোচনায় আসা পিরোজপুরের নেছারাবাদ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিনকে বরখাস্ত করা হয়েছে। তবে দেয়ালে ছবি টাঙানোর জন্য নয়, অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

এরআগে, বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি টাঙানো নিয়ে নিউজ প্রকাশিত হয়। তার একদিন পরে জেলা শিক্ষা অফিস থেকে ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি টাঙানোর ঘটনায় তাকে বরখাস্ত করা হয়নি। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।’

বরখাস্ত হওয়া ওই প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন বলেন, ‘বিগত সরকারের আমলে প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি উঠেছে। ছবি নামানোর জন্য নতুন কোনো প্রজ্ঞাপনের কপি বা উপজেলা শিক্ষা অফিস থেকে কোনো নির্দেশনা আসেনি বলে ছবি সরাইনি। পরে সহকারী শিক্ষা কর্মকর্তার ফোন পেয়ে ওই ছবি নামিয়ে ফেলেছি।’

তিনি বলেন, ‘বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে আমাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের চিঠি হাতে দেওয়া হয়েছে। বরখাস্তের চিঠিতে অপরাধের কি কারণ লেখা আছে জানতে চাইলে ওই শিক্ষিকা বলেন, ‘চাকরিবিধি না মেনে অসধা আচরণের কারণে চাকরি থেকে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ আছে।’

ওই বরখাস্তের চিঠি দেখতে চাইলে বরখাস্ত হওয়া শিক্ষিকার স্বামী মো. হাফিজুর রহমান বলেন, ‘আমরা লোকাল প্রশাসন ক্ষেপাতে চাই না। দেখি ভালোয় ভালোয় সমাধানে আসতে পারি কি না। যদি না পারি তাহলে সাংবাদিকদের বিষয়টা জানাব।’

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বলেন, ‘বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর জন্য চিঠি আকারে কোন নির্দেশনা দেয়নি। তবে ভিতরে ভিতরে আমাদের ছবি নামানোর জন্য একটা নির্দেশনা ছিল। আমি আমার ক্লাস্টারের সবাইকে ছবি নামাতে বলেছিলাম। ওই শিক্ষিকা কেন নামায়নি আমি বুঝি না।’

তাহলে ছবি না সরানোর অপরাধেই কি ওই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে; এমন প্রশ্ন করে পুনরায় জানতে চাইলে তিনি বলেন, ‘চিঠিতে কি লেখা আছে আমি জানি না।’

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দোকার জসিম আহমেদকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোহাম্মাদ মোস্তফা কামাল বলেন, ‘ছবি টাঙানোর জন্য নয়; বিদ্যালয়ের অভিভাবক এবং এলাকার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে ওই শিক্ষিকাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মোটকথা সবার সঙ্গে অসধা আচরণের কারণে তাকে ওই সাজা দেওয়া হয়েছে। এখন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার জন্য তদন্ত চলছে।’

তাহলে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে গণমাধ্যমে আলোচনা আসার পরেই কেন তার বিরুদ্ধে এই ব্যবস্থা এমন প্রশ্ন করে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিনের বিরুদ্ধে পূর্ব থেকেই অনেক অভিযোগ শুনছি। বুঝেছিলাম সে নিজে থেকে শুধরে যাবে কিন্তু শুধরাইনি।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১১

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১২

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৩

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৪

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৬

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৭

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৮

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৯

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

২০
X