ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রেমিকাকে’ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা
সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইলে পোশাক শ্রমিক এক তরুণীকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান এক ব্রিফিংয়ে এ তথ‍্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- জাহাঙ্গীর আলম (২৪), মো. শাকিল মিয়া (২৩) এবং মো. মমিন উদ্দিন (২৩)। তারা সবাই নান্দাইল উপজেলার বাসিন্দা। তাদের সংশ্লিষ্ট মামলায় নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে। ব্রিফিংয়ে বলা হয়, বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মমিন ও জাহাঙ্গীরকে কুমিল্লা ও শাকিলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি মামুনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান র‌্যাবের অধিনায়ক।

গত ১৮ জুলাই রাতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে স্থানীয় পোশাক কারখানার নারী কর্মীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যান কথিত প্রেমিক মো. মামুন মিয়া (২৫)। এরপর তিনি ভুক্তভোগীকে ৩ বন্ধুসহ পালাক্রমে ধর্ষণ করেন। র‍্যাব-১৪ কর্মকর্তা নয়মুল হাসান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ২২ জুলাই নান্দাইল থানায় একটি মামলা করে। ওই মামলায় র‍্যাব ছায়াতদন্ত চালিয়ে পৃথক অভিযানে কুমিল্লা সদর এবং সিদ্ধিরগঞ্জ থেকে এ ৩ আসামিকে গ্রেপ্তার করে। তবে এ ঘটনার মূলহোতা প্রেমিক মামুন মিয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান, র‍্যাব কর্মকর্তা মো. নাজমুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X