লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাট পৌরসভার ২৩ কোটি টাকার বাজেট ঘোষণা

লালমনিরহাট পৌরসভার ২৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে। ছবি : কালবেলা
লালমনিরহাট পৌরসভার ২৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে। ছবি : কালবেলা

লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ২৩ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকালে পৌর মেয়র রেজাউল করিম স্বপন পৌরসভা হল রুমে আনুষ্ঠানিকভাবে বাজেটের আয়-ব্যয় ও বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।

পৌর মেয়র বলেন, বাজেট বাস্তবায়নে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৭৭ লাখ ১৮ হাজার ২৪৮ টাকা এবং পানি সরবরাহ ও উন্নয়ন (প্রকল্পসহ) আয় ধরা হয়েছে ১৩ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা।

এতে রাজস্ব আয়ের খাত হিসেবে, গৃহ ও ভূমি কর, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর, ট্রেড লাইসেন্স ও যানবাহন লাইসেন্স ফি, বিভিন্ন সনদ ফি, হাটবাজার, বাস টার্মিনাল ও গণশৌচাগার ইজারা, ইমারত নির্মাণ অনুমোদন ও জমি পরিমাপ ফি, রোলার ভাড়া, কল্যাণ তহবিলে অনুদান উল্লেখ করা হয়। এ ছাড়াও ব্যয়ের খাত হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সড়কবাতি, বিদ্যুৎ ও জ্বালানি বিল, কবরস্থান ও শ্মশানের উন্নয়ন, পার্ক নির্মাণ ও সৌন্দর্য বর্ধন, দারিদ্র্য হ্রাসকরণ ও জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন, রাস্তা-ঘাট ও ড্রেন নির্মাণ, মোবাইল মেইন্টিনেন্স, মোটর যান যন্ত্রাংশ ক্রয় ও মেরামত, পানি সরবরাহ, আন্তর্জাতিক ও জাতীয় দিবস উদযাপনসহ সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার মান উন্নয়ন, স্টেশনারি ও অফিস ব্যবস্থাপনা, মশক নিধন, মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলে অর্থ প্রদান, চিকিৎসাসেবা, আর্থিক অনুদান প্রভৃতি উল্লেখ করা হয়।

পৌর মেয়র স্বপন বলেন, সব শ্রেণিপেশার নাগরিকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমাদের পৌরসভাকে পরিচ্ছন্ন, সবুজ, স্বনির্ভর ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই লক্ষ্য সামনে রেখে দায়িত্ব গ্রহণের পর হতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। বাজেট ঘোষণা ও মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা হাসানুজ্জামান বসুনীয়া, নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ, কিসমত আলী, আব্দুস সালামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

১০

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১১

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১২

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১৩

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১৪

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৫

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৬

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৭

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৮

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৯

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

২০
X