যশোর প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

‘ব্যবসায়ীকে বালিতে পুঁতে ৪ কোটি টাকা আদায়’ ঘটনা মিথ্যা দাবি 

সংবাদ সম্মেলনে মফিজুর রহমান দপ্তরীর স্ত্রী লাবণ্য রহমান। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে মফিজুর রহমান দপ্তরীর স্ত্রী লাবণ্য রহমান। ছবি : কালবেলা

যশোরের অভয়নগরের ‘ব্যবসায়ীকে বালিতে পুঁতে ৪ কোটি টাকা আদায়’ ঘটনা মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করছেন নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরীর স্ত্রী লাবণ্য রহমান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি জানান, নওয়াপাড়ার মেসার্স আফ্রিদী এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবির টিপু অসংখ্য ব্যবসায়ীর শত শত কোটি টাকা ফেরত না দিয়ে আত্মসাতের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেসব ব্যবসায়ী পাওনা টাকা আদায়ে অনঢ় তাদের বিরুদ্ধে কল্পকাহিনি সাজিয়ে চাঁদাবাজি মামলা দিয়ে ঘটনা ভিন্নখাতে ঘুরিয়ে দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় ‘বালিতে পুঁতে ৪ কোটি টাকা আদায়ের’ কাহিনি সাজিয়ে তার স্বামী নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, কামরুজ্জামান মজুমদার, আসাদুজ্জামান জনিসহ পাঁচ থেকে ছয়জনের নামে চাঁদাবাজি মামলা করেছেন। মূলত, তার স্বামী পাওনা টাকা আদায়ে মধ্যস্থতা করেছেন, চাঁদাবাজি করেননি।’

তিনি বলেন, শাহনেওয়াজ কবির টিপুর সঙ্গে মেসার্স জনি এন্টারপ্রাইজ চুক্তিবদ্ধ হয়। মেসার্স জনি এন্টারপ্রাইজের পরিচালক আসাদুজ্জামান জনি বিভিন্ন সময়ে ৪ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা দেন শাহনেওয়াজ কবির টিপুকে। মফিজুর রহমান দপ্তরীও নিজের কিছু এবং কয়েকজন ছোট ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি টাকা দেন। কিন্তু দীর্ঘদিন থেকে চুক্তি অনুযায়ী বিনিয়োগকারীদের লভ্যাংশ দেন না শাহনেওয়াজ কবির টিপু। এর মধ্যে বকেয়া ১২৫ কোটি টাকা পরিশোধ না করায় নাবিল গ্রুপ শাহনেওয়াজ কবির টিপুকে গম দেওয়া বন্ধ করে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে জনি এন্টারপ্রাইজ তার বিনিয়োগ করা টাকার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে গত বছরের সেপ্টেম্বরে জনি এন্টারপ্রাইজের ইউসিবি ব্যাংকের হিসাব নম্বরে ২ কোটি টাকা প্রদান করে। বাকি ২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার জন্য এক সপ্তাহ সময় নেয়। কিন্তু দুই সপ্তাহ পার হলেও টিপু টাকা না দিয়ে টালবাহানা শুরু করেন।

একপর্যায়ে চাপ প্রয়োগ করলে টিপু কয়েক ধাপে তার স্বামীর পূবালী ব্যাংক নওয়াপাড়া শাখার মেসার্স মফিজ ট্রেডিংয়ের হিসাব নম্বরে ২ কোটি টাকা জমা দেন। টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গে জনি এন্টারপ্রাইজের পাওনা ১ কোটি টাকা তাদের অ্যাকাউন্টে দেন। অবশিষ্ট ১ কোটি টাকা যাদের কাছ থেকে এনে বিনিয়োগ করেছিলেন তাদে ফেরত দেন। এক বছর পর চলতি মাসের ২ তারিখে ঘটনা ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর স্ত্রী আসমা খাতুনকে দিয়ে মিথ্যা কল্পকাহিনি সাজিয়ে মফিজুর রহমান, কামরুজ্জামান মজুমদার, আসাদুজ্জামান জনিসহ পাঁচ থেকে ছয়জনের নামে চাঁদাবাজি মামলা করেছেন।

আসমা খাতুন বলেন, আমার স্বামীকে বালু চাপা দিয়ে দুই বারে ৪ কোটি টাকা চাঁদা নিয়েছেন আসাদুজ্জামান জনি, সম্রাট হোসেন ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন। এখন নতুন নাটক সাজিয়ে সংবাদ সম্মেলন করছেন। অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আসল ঘটনা বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X