গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহ। ছবি : সংগৃহীত
নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহ। ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদীতে ভারতীয় চোরাইপণ্য বহনকারী নৌকার ধাক্কায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মাসুম বিল্লাহ নামের এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে গোয়াইনঘাটের সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পিয়াইন নদীর পন্নগ্রাম ফেনাইকোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিওপিতে কর্মরত ছিলেন। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে গেছে, গোয়াইনঘাট সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পিয়াইন নদীর পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী ফেনাইকোনা এলাকায় টহলরত নৌকাযোগে দুজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী চোরাই নৌকা থামাতে চেষ্টা করেন। এ সময় দুটি নৌকাই ডুবে যায়। নৌকায় থাকা ওপর বিজিবি সদস্য ও মাঝি তীরে উঠতে পারলেও সিপাহি মাসুম বিল্লাহ পারেনি। পরে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। এখনও পানিতে ডুবে নিখোঁজ বিজিবি সদস্যকে পাওয়া যায়নি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল ইসলাম বলেন, ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকার আঘাতে একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন। এখনও তাকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X