আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মামলা প্রত্যাহারসহ দুই ওসির অপসারণ দাবি

মানববন্ধন করে সাংবাদিক ও সুশীল সমাজ। ছবি : কালবেলা
মানববন্ধন করে সাংবাদিক ও সুশীল সমাজ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি ও আরটিভির প্রতিনিধি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টায় শহরের পৌর মুক্তমঞ্চের সামনে আখাউড়ার সাংবাদিক ও সুশীল সমাজের আয়োজনে ‘সাংবাদিক ও সুশীল সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে ও সহসভাপতি কাজী হান্নান খাদেমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান কাশগরি, সাবেক পৌর কাউন্সিলর মন্তাজ মিয়া, সাংবাদিক সোহরাব হোসেন, আফজাল খান শিমুল, এনসিপির প্রতিনিধি আসিফ নেওয়াজ, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি শওকত চৌধুরী প্রমুখ।

বক্তারা ৭২ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, ইমিগ্রেশন ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিনের প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার তিন দফা দাবি জানানো হয়।

গত ৭ আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভির অনলাইনে ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জসহ কয়েকজন পুলিশের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। গত ১২ আগস্ট আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার বাদী হয়ে ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় চাঁদা দাবি ও মানহানির অভিযোগ এনে মামলা করেন।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার কালবেলাকে বলেন, মামলার এজাহারে যে বিষয়গুলো উল্লেখ করেছি। এর বাইরে আমার বক্তব্য নেই। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। সেখানে আমার প্রত্যাহার চাওয়ার বিষয়টি দুঃখজনক। আমি চাই স্থানীয় সাংবাদিকদের সঙ্গে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝর-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X