সিলেট ব্যুরো
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০২:২৬ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

অভিযানে উদ্ধার সাদাপাথর। ছবি : কালবেলা
অভিযানে উদ্ধার সাদাপাথর। ছবি : কালবেলা

সিলেটের একটি গ্রামের মাটি ও বালুর নিচ থেকে লুট হওয়া আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে এ পাথর জব্দ করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

জানা যায়, শনিবার সকাল থেকে সিলেট সদর উপজেলার ধোপাগুলের ক্রাশার মিল ও মজুত এলাকায় বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালায় প্রশাসন। এ সময় দেড় লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। এ ছাড়া মহালদি গ্রামে পাথর লুটকারীরা রাতের আঁধারে গাড়ি দিয়ে বিভিন্ন বাড়ি ও রাস্তার পাশে পাথর জব্দ করে রাখে। পরে প্রশাসন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আরও ১ লাখ ঘনফুট পাথর জব্দ করে। প্রশাসন জানিয়েছে, পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদসহ সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ কালবেলাকে বলেন, আমরা সকাল থেকে ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রামে অভিযান চালিয়ে প্রায় আড়াইলাখ পাথর জব্দ করেছি। পাথর উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, শুক্রবার দিনভর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধার করা পাথরের মধ্যে ৫০ শতাংশ পুনরায় সাদা পাথরে ফেলা হয়েছে। বাকিগুলোও প্রতিস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X