শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের খাবার দিতে গিয়ে লাশ হলেন বাবা

ঘাতক বাস। ছবি : কালবেলা
ঘাতক বাস। ছবি : কালবেলা

শেরপুরের ঝিনাইগাতীতে বাসচাপায় আশরাফ আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় নতুন সড়কের তালিমুল কোরআন মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী (৮০) মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ বিল্লালের বাবা এবং স্থানীয় মৃত শুক্কুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে আশরাফ তার ছেলের জন্য ভাত নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। এ সময় ঘাতক বাসটি শেরপুর থেকে ঝিনাইগাতী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বাসটিকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক ও হেলপার। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X