ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বেড়েছে পেঁয়াজ-কাঁচামরিচের ঝাঁজ

জামালপুরের কাঁচাবাজার। ছবি : কালবেলা
জামালপুরের কাঁচাবাজার। ছবি : কালবেলা

বাজারে হঠাৎ বেড়েছে কাঁচামরিচের ঝাঁজ। এক-দুদিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। সঙ্গে ঝাঁজ বেড়েছে পেঁয়াজেরও। ঊর্ধ্বগতির বাজারে কাঁচামরিচ আর পেঁয়াজের বাড়তি ঝাঁজে নাভিশ্বাস ক্রেতাদের।

শনিবার (১৬ আগস্ট) জামালপুরের ইসলামপুর পৌরসভা কাঁচাবাজারে প্রতিকেজি কাঁচামরিচ ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

দু-তিন মাস আগেও দামের রেকর্ড গড়েছিল কাঁচামরিচ। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম তখন কেজিপ্রতি ৪০০ টাকা ছাড়িয়েছিল। মাঝে আমদানিসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে কাঁচামরিচের দাম কমেছিল। দুদিন আগেও যেখানে উপজেলা গুঠাইল, ধর্মকুড়াসহ বিভিন্ন কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচামরিচ ১৫০ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হয়েছে। সেখানে আজ ২৭০-২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

দাম বাড়ার কারণ হিসেবে পাইকারি বাজারের আড়তদার ব্যবসায়ী তোতা শেখ কালবেলাকে বলেন, বৃষ্টি হলে কাঁচামরিচের দাম বৃদ্ধি পায়। গেল কয়েক দিনের টানা বৃষ্টিতে কাঁচামরিচের দাম বেড়েছে। ইসলামপুরে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে।

এক ক্রেতা বলেন, এখন তো কাঁচামরিচের দাম হওয়া উচিত ছিল ২০ টাকা পোয়া (আড়াইশ গ্রাম)। সেখানে আমরা কিনছি ৭০ টাকা পোয়া। কাঁচামরিচের দাম বেশি, এটা বললে বিক্রেতারা বলেন- আমদানি হয়নি বা আড়ত থেকে আসেনি।

ইসলামপুর কাঁচাবাজারের খুচরা বিক্রেতা শাজাহান খাঁন বলেন, ক্রেতাদের অভিযোগ ঠিক আছে, দাম বেশি হলে তারা বলবেনই। এখানে কিছু করার নেই। এখন আমরা কিনে আনি বেশি দামে। বিক্রিও করি বেশি দামে। আমরা যদি কম দামে কিনে আনতে পারতাম তাহলে কম দামেই বিক্রি করতাম।

অন্যদিকে কেজিতে ১৫ থেকে ৩০ টাকা বেড়েছে পেঁয়াজের দামও। ধর্মকুড়া হাটে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়।

এক ক্রেতা বলেন, পেঁয়াজের প্রতি কেজির দাম আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। আজ কিনলাম ৯০ টাকায়। নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু বিপরীতে আমাদের আয় তো বাড়ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১০

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১১

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১২

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৩

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৪

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৫

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৬

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৭

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৮

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৯

চলন্ত মাইক্রোবাসে আগুন

২০
X