নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদার দাবিতে কারখানায় হামলা, আহত ৫

কারখানায় হামলা করে মেশিনের বিভিন্ন কাপড় ও সুতা কেটে ফেলে। ছবি : কালবেলা
কারখানায় হামলা করে মেশিনের বিভিন্ন কাপড় ও সুতা কেটে ফেলে। ছবি : কালবেলা

নরসিংদীতে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মেহেদী হাসান ইমন নামে টেক্সটাইল মিলের এক মালিককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী দোবাইর বিরুদ্ধে। এ সময় নারী শ্রমিকসহ পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদী সদর উপজেলার টাওয়াদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মেহেদী হাসান ভূঁইয়া ইমন নরসিংদী শহরতলির টাওয়াদী এলাকার আসাদুজ্জামান ভূঁইয়ার ছেলে এবং নাবিলা টেক্সটাইলের মালিক। অন্য আহতরা হলেন মেহেদী হাসান ভূঁইয়া ইমনের বাবা আসাদুজ্জামান ভূঁইয়া, শ্রমিক সুজন মিয়া, রমজান আলী ও আছিয়া বেগম।

পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, টাওয়াদী এলাকার নজরুল ইসলামের ছেলে দোবাই ও সালামের ছেলে সাগর দীর্ঘদিন ধরে মেহেদী হাসান ইমনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এরই জেরে শনিবার সকালে দোবাইর ১০-১২ জনের একটি সশস্ত্র দল টেক্সটাইল মিলে প্রবেশ করে শ্রমিকদের মারধর করে বের করে দেয়। টেক্সটাইল মেশিনে লাগানো বিভিন্ন কাপড় ও সুতা কেটে কুচি কুচি করে ফেলে।

এ সময় শ্রমিকরা বাধা দিলে নারী শ্রমিক ও মালিকের বাবাসহ চারজনকে ছুরিকাঘাত করে আহত করে। এ সময় মেহেদী হাসান ইমন তাদের বাধা দিলে তার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। ডাকচিৎকারে আশপাশের লোকজন এলে হত্যাসহ লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে চলে যায় তারা। পরে লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।

মেহেদী হাসান ইমন বলেন, আমার কারখানা বর্তমানে বন্ধ রয়েছে। শ্রমিকরা ভয়ে কারখানায় আসছেন না। তারা কারখানার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছে। আমাকে একা পেলেও দেখে নেওয়ার হুমকি দিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। আমরা ব্যবসা করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

হামলার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ভিডিওতে দুই যুবককে ইমনকে মারধর ও ছুরিকাঘাত করতে দেখা যায়। তিনজন যুবককে টেক্সটাইল মিলের ভেতরে দেশীয় অস্ত্র উঁচিয়ে হুমকি প্রদর্শন করতে দেখা গেছে।

নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগও পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X