সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০১:২৪ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

অনশনে অসুস্থ শিক্ষার্থীদের নেওয়া হয় হাসপাতালে। ছবি : কালবেলা
অনশনে অসুস্থ শিক্ষার্থীদের নেওয়া হয় হাসপাতালে। ছবি : কালবেলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় অনুমোদনের দাবিতে আমরণ অনশনে থাকা আরও ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ নিয়ে দুদিনে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকালে ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে শনিবার (১৬ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত ১১ শিক্ষার্থী অসুস্থ হন।

এর আগে শনিবার বেলা ১১টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের অনশন চলছে। একনেক সভায় স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী বলেন, শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন। এখন পর্যন্ত ২০ জন অসুস্থ হয়েছে। আমাদের মেডিকেল টিম তাদের তাদের চিকিৎসা দিচ্ছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় পিপিডি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, আমরা শনিবার বেলা ১১টা থেকে গণঅনশন শুরু করেছি। পরে আমরণ অনশনের ঘোষণা দেওয়া হয়েছে। একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে। আমাদের কথা একটাই—রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং একনেক সভায় তার অনুমোদন চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো ঢাকায় শুরু, প্রতিপাদ্য ‘ফ্রন্টলাইন টু ফিউচার’

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

১০

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

১১

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১৩

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১৪

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১৫

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৬

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৭

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৮

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৯

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০
X