বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর হামলা

ফরিদপুরের নগরকান্দায় ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর হামলা। ছবি : কালবেলা
ফরিদপুরের নগরকান্দায় ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর হামলা। ছবি : কালবেলা

ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় নগরকান্দা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আজিম মাতুব্বর সাগর (২৫) ও সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান (২৮) গুরুতর আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হামলার শিকার উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিযোগ, সাবেক ছাত্রলীগ কর্মীরা কমিটিতে প্রবেশের চেষ্টা করছিল। এতে বাধা দেওয়ায় আজ তাদের ওপর এ হামলা চালানো হয়।

উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আজিম মাতুব্বর সাগর বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে। সাবেক ছাত্রলীগ কর্মীরা গণঅধিকার পরিষদের কমিটিতে প্রবেশের চেষ্টা করছিল। এতে বাধা দেওয়ায় আমাদের ওপর ক্ষিপ্ত ছিল তারা। আজকে সুযোগ পেয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমি ও সাধারণ সম্পাদক আহত হয়েছি।

নগরকান্দা থানার এসআই (উপ-পরিদর্শক) মো. ইরান হোসেন বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, আমি থাকাকালীন সময়ে হামলার কোনো ঘটনা ঘটেনি। অনুষ্ঠান শেষ করে আমি জেলায় চলে আসি। পরে হয়তো কিছু ঘটনা ঘটতে পারে, তবে আমি এ বিষয়ে কিছু জানি না।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X