বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

অসুস্থ ছাত্রদল নেতার দায়িত্ব নিলেন তারেক রহমান

নির্যাতিত ছাত্রদল নেতা সুলতান বাপ্পী। ছবি : কালবেলা
নির্যাতিত ছাত্রদল নেতা সুলতান বাপ্পী। ছবি : কালবেলা

বিগত সরকারের আমলে লক্ষ্মীপুরে একাধিকবার ছাত্রলীগ-যুবলীগের দফায় দফায় হামলা ও পিটুনিতে ছাত্রদল নেতা সুলতান বাপ্পী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। শারীরিক অসুস্থতাও তাকে প্রায় শয্যাশায়ী করে রেখেছে। গত ৪ বছর ধরে তাকে শিকলবন্দি করে রেখেছে পরিবার। সম্প্রতি তাকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের রমারখিল গ্রামে বাপ্পীর বাড়িতে যান। এ সময় মামুনের মোবাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ভিডিও কলের মাধ্যমে বাপ্পীর সঙ্গে কথা বলেন।

জানা গেছে, বাপ্পীকে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার সব ব্যবস্থা করে দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির।

বাপ্পী সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় রমারখিল গ্রামের আইশার বাড়ির আব্দুল লতিফ সরকারের ছেলে।

বাপ্পীর ভাই মো. ছোলায়মান বলেন, ২০২১ সালে খালেদা জিয়ার সুস্থতায় মিলাদ মাহফিলে আয়োজন করার পর দফায় দফায় বাপ্পীকে পিটিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন সে মাথায় আঘাত পায়। তারা রাস্তায় বলত, এত পেটানোর পরও কীভাবে সে হেঁটে যায়। তাদের পিটুনিতে আমার ভাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এরপর থেকে তাকে আমরা ৩টি শিকল দিয়ে বেঁধে রাখতাম বাড়িতে। তাকে মানসিক হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।

জানতে চাইলে সুলতান বাপ্পী সবার কাছে সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। এ সময় তিনি দাবি করেছেন, তার পরিবারকে যেন উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হয়।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, বাপ্পী ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন। সবশেষ খালেদা জিয়ার অসুস্থতার সময় দোয়া চেয়ে মসজিদে মিলাদ মাহফিল করলে ছাত্রলীগ-যুবলীগের দফায় দফায় হামলা-পিটুনিতে বাপ্পী অসুস্থ হয়ে পড়েন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এতে দীর্ঘদিন ধরে সে শয্যাশায়ী অবস্থায় পড়ে আছেন। শুয়ে থাকতে গিয়ে তার কোমর থেকে নিচের অংশে ক্ষতও সৃষ্টি হয়েছে। দেশনায়ক তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আশা করি, বাপ্পী উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে এসে আবারও আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে সক্রিয় হবেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, বাপ্পীর বিষয়টি গণমাধ্যমে সহযোগিতায় আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবতীয় খোঁজখবর নিয়ে তাকে ঢাকায় এনে চিকিৎসা করানোর জন্য বলেছেন। এটি ইতিবাচক ঘটনা।

তিনি আরও বলেন, গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের কারণে, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর যে-রকম হামলা করেছে, আপনারা অতীতে দেখেছেন—লক্ষ্মীপুরে গণতান্ত্রিক আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। ছাত্রদলের নেতা বাপ্পী তার প্রমাণ। ঢাকায় এলে আমরা তার সম্পূর্ণ দেখাশোনা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X