ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মাছ চাষের নামে বাঁধ, পানির তলে শত বিঘা আমন ধান

কৃষকের সদ্য রোপণকৃত আমন ধানের চারা পানিতে তলিয়ে নষ্ট হওয়ার পথে। ছবি : সংগৃহীত
কৃষকের সদ্য রোপণকৃত আমন ধানের চারা পানিতে তলিয়ে নষ্ট হওয়ার পথে। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ব্যাঙের দোলা নামক বিলে মাছ চাষের জন্য বাঁধ নির্মাণ করায় প্রায় ২৫০ বিঘা আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শতাধিক কৃষকের সদ্য রোপণকৃত আমন ধানের চারা পানিতে তলিয়ে নষ্ট হওয়ার পথে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে জুয়েল কয়েক বছর ধরে ব্যাঙের দোলা বিলে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেন। অন্যদিকে একই এলাকার আমজাদ হোসেনের ছেলে রেজাউল করিম ওই বিলে পানি নিষ্কাশনের দুটি সেতুর নিচেও বাঁধ দিয়ে রেখেছেন। ফলে দীর্ঘদিন ধরে বিলের পানি বের হতে না পেরে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষক নজির হোসেন, এনামুল হক, ফজলুল হক, আলম, হাসেম, আমিনুর ও রফিকুল জানান, জমি তলিয়ে যাওয়ায় তাদের রোপণকৃত ধান পচে নষ্ট হওয়ার পথে।

কৃষক নজির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাঁধ দেওয়ায় আমার ৪ বিঘা জমির ধানের চারা পানির নিচে। এক গোছা ধানও হয়তো এবার ঘরে তুলতে পারব না। পরিবার নিয়ে খাবো কী?’

অভিযুক্ত জুয়েল বলেন, ‘বিলের প্রায় ৯০ ভাগ জমি আমাদের। তাই আমরা বাঁধ দিয়ে মাছ চাষ করছি। আগেও পানি নিষ্কাশনের জন্য পাইপ বসাতে চেয়েছিলাম; কিন্তু এলাকাবাসী সে ব্যাপারে সাড়া দেয়নি।’

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, বাঁধ নির্মাণের কারণে তিনি সরেজমিন গিয়ে গ্রামপুলিশ দিয়ে একাধিকবার সেতুর নিচের বাঁধ ভেঙে দিয়েছেন। কিন্তু পুনরায় বাঁধ দেওয়ায় কৃষিজমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

ভূরুঙ্গামারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদ বলেন, কৃষকদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র বলেন, অভিযোগের ভিত্তিতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X