চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলির চিত্র। ছবি : কালবেলা
চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলির চিত্র। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় এক ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিকের বাড়ি লক্ষ্য করে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি করে চলে গেছেন চার যুবক। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। গুলির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরের পর জেলা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে মো. জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেল করে এসে ছয় অজ্ঞাতনামা অস্ত্রধারী যুবক নামেন। পরে চারজন বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে। যার মধ্যে তিনজনই অস্ত্রধারী। তারা দোতলা বাড়ি লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যান। এ সময় বাড়িটির মূল ফটক তালাবদ্ধ ছিল।

আশপাশের লোকজন জানান, বাড়ির বাসিন্দারা চট্টগ্রাম নগরের বাসায় থাকেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ জানান, ঘটনার পর ওই ব্যবসায়ী জানিয়েছেন, ১৫ দিন আগে একটি বিদেশি নম্বর থেকে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ফোন এসেছিল। ঘটনাটি তখন তিনি তেমন গুরুত্ব দেননি। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এ গুলি করার ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা তারেক আজীজ জানান, ‘ইতোমধ্যে আমরা গুলি করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছি। সিসিটিভি ফুটেজে কয়েকজন আসামি শনাক্ত হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম এখন বলা যাচ্ছে না।’ এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

পুলিশ জানায়, বাড়িটির দোতলার বারান্দার কাছে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এদিকে গুলির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, ঘটনার সময় চার যুবক বাড়ির প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকেন। তাদের মধ্যে তিনজনের হাতে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল। একপর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সবার মুখ মাস্ক পরা অবস্থায় ছিল।

কয়েকটি সূত্র বলেছে, ঘটনাটিতে বিদেশে পলাতক এইট মার্ডার মামলায় আলোচিত সাজ্জাদ আলী খানের শিষ্যরা জড়িত থাকতে পারেন। শীর্ষ এ সন্ত্রাসী বিভিন্ন সময় তার সহযোগীদের মাধ্যমে চাঁদা আদায়ের স্টাইল হাটহাজারীর ঘটনার সঙ্গে মিল রয়েছে।

এ ব্যাপারে জানতে ভুক্তভোগী ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে কল দিলেও কোনো সাড়া মিলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X