টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে : টুকু

টাঙ্গাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
টাঙ্গাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলনে বিএনপির প্রায় সাড়ে ৪০০ নেতাকর্মী শহীদ হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে শত শহীদের রক্তের বিনিময়ে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে।

বুধবার (২০ আগস্ট) টাঙ্গাইলের শহীদ মিনারে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিগত দিনে স্বৈরাচার ভোটের রাজনীতি ধ্বংস করেছে। দেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছে। শেখ হাসিনা দিনের ভোট রাতে নিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। বিশ্বের দরবারে যাকে বলে নিশি রাতের ভোট ডাকাত সরকার।

পরে তিনি পৌরসভার কাগমারা এলাকায় মৃত মোশাররফ করিমের স্বজনদের সমবেদনা জানাতে ছুটে যান। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেদিন থেকে ছাত্র রাজনীতি শুরু করেছি, সেদিন থেকেই মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি। মানুষের কল্যাণের জন্য সবসময়ই আছি। নির্বাচনের আগেও আছি, পরেও আছি ইনশাআল্লাহ। মানবতা এবং উন্নয়নের কাজে সব সময় আছি, সেটি অব্যাহত থাকবে। একজন রাজনৈতিক ব্যক্তির জন্য সত্যিকার মহত্ত্ব হচ্ছে মানবিকতার কাজে ঝাঁপিয়ে পড়া। সেটি আমি ছোটবেলা থেকেই করে আসছি।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম রাশেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X