ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ। ছবি : কালবেলা
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কাঠালী এলাকায় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে অবস্থান নেন।

অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

শ্রমিকদের ১০ দফা দাবিগুলো হলো সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে। প্রতি মাসের বেতন মাসের ১০ তারিখের মধ্যে দিতে হবে। আজকের শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না। বিগত বছরে ওভারটাইম ৬৮ শতাংশ ছিল, বর্তমানে তা ৫২ শতাংশ করা হয়েছে, এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

হাজিরা বোনাস ১০০০ টাকা নির্ধারণ করতে হবে। টিফিন বিল ১৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করতে হবে। প্রতিদিন ন্যূনতম ৪ ঘণ্টা ওভারটাইম দিতে হবে। অবসর গ্রহণের পর পেনশন ও ফান্ডের টাকা দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে। শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১০ হাজার ৪১৭ টাকা নির্ধারণ করতে হবে। প্রতি বছর ন্যূনতম ১০ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে।

শ্রমিক নেতারা জানান, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা জানান, সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২০ তারিখে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X