সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

উদ্ধার করা বাঁশের পাতা ও ডাল দিয়ে ঢেকে রাখা সাদাপাথর। ছবি : কালবেলা
উদ্ধার করা বাঁশের পাতা ও ডাল দিয়ে ঢেকে রাখা সাদাপাথর। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে চুরি ও লুট হওয়া সাদাপথর ধোপাগুলে বাঁশের পাতা ও ডাল দিয়ে ঢেকে রাখা ৩৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলার ধোপাগুলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, সাদাপাথর থেকে চুরি ও লুট হওয়া সাদাপথর ধোপাগুলে বাঁশের পাতা ও ডাল দিয়ে ঢেকে রাখা ৩৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পাথরগুলোর ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সারোয়ার আলম। এ সময় হুঁশিয়ার করে তিনি বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা, প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে তা টেকসই উন্নয়ন হতে হবে, পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি অনুরোধ করব সবাই যেন নিয়ম মানেন এবং আইন মানেন।

এরপর ডিসি সারোয়ার আলম সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, জনগণ আর সরকার পাশে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে নেওয়াসহ স্থায়ী সমাধান করা হবে। লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১০

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১১

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১২

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৪

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৮

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৯

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

২০
X