সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবি

সিরাজগঞ্জে নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম খুনীদের ফাঁসির দাবি জানালেন সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকরা। আজ শনিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে নাদিম হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচীতে বক্তারা এমন দাবী জানান।

এ সময় বক্তারা বলেন, একজন চেয়ারম্যানের অপকর্মের সংবাদ প্রকাশ করার কারণে নির্ভিক সাংবাদিক নাদিমকে রাতের অন্ধকারে কাপুরুষের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। চেয়ারম্যান ও তার ছেলে উপস্থিত থেকে এ হত্যাকান্ড ঘটিয়েছে।আজকে সিরাজগঞ্জের সাংবাদিকরা রাস্তায় নেমেছে সরকারের বিরুদ্ধে নয়, প্রশাসনের বিরুদ্ধে নয়। আমরা সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। নাদিম হত্যার সঙ্গে জড়িতরা কোনভাবেই যাতে ছাড়া না পায়, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেটি নিশ্চিতের দাবি জানান বক্তারা।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে কালবেলা ও বাংলানিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, হারুন-অর-রশিদ খান হাসান, সিনিয়র সাংবাদিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, কালের কন্ঠ ও বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার হীরক গুণ, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিটিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, মাছরাঙা টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জল, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, বিজয় টিভির প্রতিনিধি রোমান আহমেদ এবং আরটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়।

এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, সিনিয়র সাংবাদিক মৌলভী নজরুল ইসলাম, বাসসের সিরাজগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, দৈনিক যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, বাংলা টিভির প্রতিনিধি মাসুদ রানা ওয়াসিম, দৈনিক যুগের কথার সিনিয়ল স্টাফ রিপোর্টার আহসান হাবিব মুন্না, নিউ নেশনের স্টাফ রিপোর্টার সেলিম রেজা, সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডু, এখন টিভির প্রতিনিধি রিফাত রহমান, সিরাজগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি অশোক ব্যানার্জি, দি ইন্ডিপেন্ডেন্টের প্রতিনিধি নজরুল ইসলাম, ভোরের দর্পনের প্রতিনিধি এস এম আল-আমিন, বৈশাখী টিভির প্রতিনিধি সুজিত সরকার, ঢাকাপোস্টের প্রতিনিধি শুভ কুমার ঘোষ, গ্লোবাল টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, শাম্মী আহমেদ আজমীর, ৫২ টিভির আশিক ইমরানসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে কে কোন পদ পেলেন

সরকারি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন

‘বাথরুমে বোনের কাটা মাথা দেখে চিৎকার দিয়ে চলে আসি’

কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল যুবকের লাশ

মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

তথ্য মন্ত্রণালয় ও বাফুফের মিশন সফল / বিশ্বকাপ ফুটবল দেখাবে বিটিভি, সঙ্গী টি-স্পোর্টস

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

১০

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

১১

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১২

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

১৩

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

১৪

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

১৫

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

১৬

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

১৭

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১৮

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১৯

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

২০
X