চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গুদামে মজুত ছিল সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল

সরকারি ভর্তুকি মূল্যে দেওয়া চাল উদ্ধার। ছবি : কালবেলা
সরকারি ভর্তুকি মূল্যে দেওয়া চাল উদ্ধার। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২২ আগস্ট) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় সংলগ্ন নৌকা ঘাট থেকে চালগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, উদ্ধার করা চালগুলো পার্শ্ববর্তী জালালপুর ইউনিয়ন পরিষদের অধীনে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের অবৈধভাবে বিক্রি করা চাল। চাল পরিবহনের নৌকার মালিক এবং এর সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের গ্রেপ্তার করলেই প্রকৃত রহস্য উদঘাটন হবে জানান স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি ভর্তুকি মূল্যে দেওয়া চাল কিছু অসাধু ব্যক্তি ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুত করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার চাল জব্দ করে সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে এবং এনায়েতপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X