কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়া আপসহীন নে‌ত্রী : ফরহাদ মজহার

আলোচনা সভায় প্রধান অতি‌থি হিসেবে বক্তব্য রাখছেন দার্শনিক ফরহাদ মজহার। ছবি : কালবেলা
আলোচনা সভায় প্রধান অতি‌থি হিসেবে বক্তব্য রাখছেন দার্শনিক ফরহাদ মজহার। ছবি : কালবেলা

ক‌বি, লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, বেগম খালেদা জিয়া আপসহীন নে‌ত্রী। বেগম খালেদা জিয়ার আপস সংগ্রাম ছাড়া এ গণঅভ্যুত্থান হতো না।

শ‌নিবার (২৩ আগস্ট) দুপু‌রে কু‌ড়িগ্রামের উলিপুর উপজেলা প‌রিষদ হলরু‌মে ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতি‌থির ব‌ক্তব্যে এ কথা ব‌লেন তি‌নি।

ফরহাদ মজহার ব‌লেন, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেওয়া হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছে। বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।

তিনি আরও ব‌লেন, দেশে শেখ হাসিনার মতো অত্যাচারী সরকার যেন আর না আসে। রাজনীতিবিদদের কাছে নতি স্বীকার করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

ফরহাদ মজহার ব‌লেন, তারা বিদেশ থেকে এসে বাংলাদেশের জনগণের মনের কথা, মনের ব্যথা কি বুঝবে? তাই আমাদের সবাইকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে। সবাইকে একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। সেখানে ছোট-বড় সব রাজনৈতিক দলকে রাখতে হবে। আমাদের প্রথম কাজটা হবে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এখানে সবার মতামতকে মূল্য দিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা।

জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীনের সভাপ‌তি‌ত্বে এবং সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব‌্য দেন- সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাইযোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X