চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

মা-ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। ছবি : সংগৃহীত
মা-ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। ছবি : সংগৃহীত

অসুস্থ হয়ে পড়ে যান মা চায়না খাতুন, তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। এরপর মাকে দেখতে হাসপাতালে আসেন ছেলে সাইফুল ইসলাম। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনিও।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার মৃত আলাউদ্দিনের স্ত্রী চায়না খাতুন নিজ বাড়ির সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চায়না খাতুনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার ছেলে সাইফুল ইসলাম (৪০)। মায়ের মৃত্যু সইতে না পেরে হঠাৎই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসকরা দ্রুত চেষ্টা চালালেও কিছুক্ষণের মধ্যেই সাইফুলও মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক রবিন বলেন, মা ও ছেলে প্রায় একই সময়ে হাসপাতালে মারা যান। অল্প সময়ের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে হাসপাতাল চত্বরে শোকের আবহ নেমে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X