যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৩:৪৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আসন অপরিবর্তিত রাখার দাবিতে যশোরে নির্বাচন অফিস ঘেরাও

যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সব সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও। ছবি : কালবেলা
যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সব সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও। ছবি : কালবেলা

যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সব সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে কেশবপুর উপজেলা বিএনপি।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় এ দাবিতে যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও করা হয়। এ সময় সংসদীয় আসনটির সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি জেলা নির্বাচন অফিসারের কাছে দেওয়া হয়।

যশোর জেলা নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

আসন বণ্টনের নামে ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে নেতারা বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতি যখন একটি সফল নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মুখিয়ে আছে। কিন্তু একটি চক্র নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এ চক্রটি দেশকে আবারও অস্থিতিশীল করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ চক্রান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে যশোরের মানুষের নির্বাচনী সংষ্কৃতি, ঐতিহ্য, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনো প্রক্রিয়া তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে।

কর্মসূচি চলাকালে নেতারা যশোরের ছয়টি আসনের বর্তমান সীমানা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

উল্লেখ্য, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল যশোর-৬ আসন পুনর্বিন্যাসের একটি আবেদন করেছেন বলে জানা যায়। এ বিষয়ে নির্বাচন কমিশনে সোমবার (২৫ আগস্ট) শুনানির দিন ধার্য রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X