মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে শত শত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

কুমিল্লার দাউদকান্দিতে একটি ক্ষেতের লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
কুমিল্লার দাউদকান্দিতে একটি ক্ষেতের লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

কুমিল্লার দাউদকান্দিতে একটি ক্ষেতের শত শত লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) রাতের কোনো একসময় উপজেলার সদর উত্তর ইউনিয়নের কদলতুলি এলাকায় খোকন মিয়ার লাউক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিশ্রম ও মেধা দিয়ে লাউ চাষে সফলতা অর্জন করেন খোকন মিয়া। তার সফলতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়ছে। সেই সাফল্যই যেন কাল হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিন দেখা যায়, প্রায় ৩০ শতাংশ জমির লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত ১৫ বছর ধরে খোকন মিয়া মাচা পদ্ধতিতে লাউয়ের চাষ করছেন। লাউ চাষ করেই তার পরিবার স্বাবলম্বী হয়েছে বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খোকন মিয়া বলেন, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা গভীর রাতে লাউগাছ কেটে নষ্ট করে দেয়। এটি প্রথম ঘটনা নয়, এর আগেও কেটে দেওয়া হয়েছিল। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আমি পরিশ্রম করে লাউ চাষ করে সফল হয়েছি। কিন্তু কিছু মানুষ এই সাফল্য সহ্য করতে না পেরে বারবার ফসল নষ্ট করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

তিনি বলেন, সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করে লাউ চাষ করি। আমার সঙ্গে ১০-১২ জন শ্রমিক কাজ করেন। আমার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব করতে এমন ষড়যন্ত্র করা হচ্ছে। যারা রাতের আঁধারে লাউগাছ কেটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি দুঃখজনক, সত্যতা যাচাই করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X