বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

৬ কোটি টাকার গার্ডার ব্রিজ এখন গলার কাঁটা

বরগুনার বেতাগী ও পটুয়াখালীর মির্জাগঞ্জের সংযোগস্থলের গার্ডার ব্রিজ। ছবি : কালবেলা
বরগুনার বেতাগী ও পটুয়াখালীর মির্জাগঞ্জের সংযোগস্থলের গার্ডার ব্রিজ। ছবি : কালবেলা

বরগুনার বেতাগী উপজেলা ও পটুয়াখালীর মির্জাগঞ্জের সংযোগস্থল জলিশাবাজার এলাকায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত গার্ডার ব্রিজ এখন আশীর্বাদ নয়, বরং দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত অ্যাপ্রোচ সড়ক নির্মাণ সম্পন্ন করে ব্রিজটি ব্যবহারযোগ্য করা হোক। কোটি টাকার এ প্রকল্প জনদুর্ভোগ কমানোর বদলে বর্তমানে হয়ে উঠেছে জনদুর্ভোগের কারণ।

জানা গেছে, প্রায় দুই বছর আগে সেতুর মূল কাঠামো নির্মাণ শেষ হলেও এখনো হয়নি অ্যাপ্রোচ সড়কের কাজ। ফলে সেতু ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। এমনকি মই দিয়েও ব্রিজে ওঠা সম্ভব নয়। এ অবস্থার কারণে দুই উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ক্ষুদ্র ব্যবসায়ী, কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ পথচারীরাই ভোগান্তির শিকার হচ্ছেন সবচেয়ে বেশি।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের দুই প্রান্ত মূল সড়ক থেকে প্রায় ১৩ ফুট উঁচুতে। এমনকি এক পাশের ঢাল গিয়ে পড়েছে পাশের একটি ভবনের ছাদে। ফলে রেসিও লেভেল নিয়েই দেখা দিয়েছে জটিলতা। অ্যাপ্রোচ সড়ক না থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ একটি পুরোনো ব্রিজ দিয়ে পারাপার করছেন।

স্থানীয় একাধিক স্কুলপড়ুয়া শিক্ষার্থী কালবেলাকে বলেন, প্রতিদিন ঝুঁকি নিয়েই তাদের ওই পুরোনো ব্রিজ দিয়ে যাতায়াত করতে হয়। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

হোসনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলতাফ হোসেন ফরাজী কালবেলাকে বলেন, ব্রিজ নির্মাণ শেষ হয়েছে দুই বছর আগে। অথচ এখনো এপ্রোচ সড়ক হয়নি। এতে স্থানীয় মানুষ ও স্কুলের শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়েছে। তবে তা বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। আশা করছি বৃষ্টি শেষ হলে আগামী ১৫ দিনের মধ্যে ঠিকাদার অ্যাপ্রোচ সড়কের কাজ শুরু করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X