ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৩:১১ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘শেষবার মানিক আমাকে মা বলে ডেকেছিল’

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহ তিন কিশোরকে রশি দিয়ে বেঁধে পেটানো হয়। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহ তিন কিশোরকে রশি দিয়ে বেঁধে পেটানো হয়। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অপবাদ দিয়ে পেটানোর ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সেই দুই কিশোর এখনো আশঙ্কামুক্ত নয়। তারা মাঝে মধ্যে চোখ খুললেও ফের জ্ঞান হারাচ্ছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) আহত ওই দুই কিশোরের স্বজনরা এ তথ্য জানিয়েছেন। তারা দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ওই কিশোর হলেন—মোহাম্মদ মানিক (১৫) ও ফারহান তানভীর রাহাত (১৪)। মানিককে নিয়মিত দেওয়া হচ্ছে অক্সিজেন সাপোর্ট আর রাহাতের পা ফুলে গেছে, শরীরে জ্বর বেড়েছে। আহত মানিক চমেক হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ১১নং শয্যায় এবং রাহাত ২৯নং শয্যায় চিকিৎসাধীন।

পরিবারিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, মানিক চোখ খুলছে দীর্ঘক্ষণ পর, তবে মুখে কোনো কথা বলতে পারছেন না। হাত, পা নড়াচড়া করতেও পাচ্ছেন না। হাত, পা, মাথা ও পিঠে আঘাতপ্রাপ্ত তিনি। আহত মানিকের মা রোজিনা আকতার বলেন, ‘সর্বশেষ গত শনিবার মানিক আমাকে মা বলে ডেকেছে, এরপর আর মা ডাক শুনতে পারেনি। আমার ছেলে এখনো স্বাভাবিক হতে পারছে না, তার জ্ঞান ফেরেনি পুরোপুরি।’

এদিকে ছেলের এমন করুণ দৃশ্য মেনে নিতে পারছেন রাহাতের মা রোজি আকতারও। তিনি জানান, সোমবার থেকে রাহাতের শরীরে জ্বর বেড়েছে। ডান পা প্রচণ্ড ফুলে গেছে। ছেলের সুস্থতা কামনা করার পাশাপাশি রোজি আকতার ঘটনার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, কক্সবাজার ভ্রমণ শেষে গত শুক্রবার (২২ আগস্ট) ভোররাতে বাড়ি ফেরার পথে চোর আখ্যা দিয়ে কিছু যুবক মানিক, রাহাত ও মাহিনকে ধাওয়া দেয়। পরে তাদের ধরে চেঙ্গারমুখ ব্রিজের রেলিংয়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে বেধড়ক পেটাতে থাকে এলাকার কিছু ব্যক্তি। ভোররাত থেকে সকাল পর্যন্ত টানা পিটুনিতে রিহান উদ্দিন মাহিন (১৫) নামের এক কিশোর ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মানিক ও রাহাত গুরুতর আহত হন।

নিহত মাহিন কাঞ্চননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাগর মোহাম্মদ তালুকদার বাড়ির মোহাম্মদ লোকমান মনার একমাত্র ছেলে। আহতরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজপাড়ার মাতব্বর বাড়ির বাসিন্দা।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ কালবেলাকে বলেন, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে সোমবার রাতেও বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। এলাকাটি অনেকটা পুরুষ শূন্য হয়ে গেছে। এজাহারভুক্তসহ তিন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন। বাকিদেরও ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X