নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জীবিকার তাগিদে বের হয়ে প্রাণ হারালেন রফিকুল

নিহত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে সুবর্ণচরের চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে চালক মো. রফিকুল ইসলাম মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অটোরিকশা চালক মো. রফিকুল ইসলাম (৫৫) কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজল হক মিয়ার বাড়ির আক্কেল আলীর ছেলে।

নিহতের মেয়ে মৌসুমী বেগমের বরাত দিয়ে তার বান্ধবী পাকিজা আক্তার বলেন, সোমবার (২৫ আগস্ট) দুপুরের খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বের হয়ে যান রফিকুল। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা একাধিকবার তার ব্যবহৃত মুঠোফোনে কল করে বন্ধ পায়।

তিনি আরও বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে সুবর্ণচর উপজেলার নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে স্থানীয় লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখে। গলায় দড়ির দাগের ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা পুলিশে খবর দিয়ে মরদেহ উদ্ধার করে।

চরজব্বার থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহের গলায় দড়ি পেঁচানো কালো একটি দাগ আছে, বাম হাতের আঙুল থেঁতলানো, পিঠের পেছনে জখম। নাক আর মুখের মধ্য দিয়ে কি যেন ঢুকিয়ে দেওয়া হয়েছে। অন্য কোনো পদার্থ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচদিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১০

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

১১

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

১২

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদাত

১৩

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি, পানির নিচে নিম্নাঞ্চলের ফসল

১৪

জনগণের রায়ের সঙ্গে আপস নয়: জামায়াত আমির

১৫

সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে : জালালুদ্দীন আহমদ

১৬

স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ করায় বাবার ওপর হামলা

১৭

চিফ রিপোর্টারদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় / সাংবাদিকদের মানোন্নয়ন, ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

১৮

অপূর্ণ স্বপ্ন হয়ে আছে কবরী পরিচালিত শেষ সিনেমা

১৯

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র

২০
X